Tuesday, April 7, 2026

বাংলার ন্যা.য্য টাকা আদায়ে কয়েক হাজার লোক নিয়ে বিশেষ ট্রেনে দিল্লির পথে তৃণমূল

Date:

Share post:

১০০দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার টাকা হোক কিংবা রাস্তার কাজ বন্ধ-সহ রাজ্যের একাধিক পাওনা মেটাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। রাজনীতিতে পেরে না উঠে বাংলার মানুষকে ভাতে মারতেই বিজেপির এই চক্রান্ত। যা নিয়ে বারবারই সরব হয়েছেন মমতা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব।

এবার একুশে জুলাইয়ের মঞ্চ কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমর্থন করেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানিয়েছিলেন, নিজেদের অধিকার আদায়ে বাংলার বঞ্চিত মানুষদের নিয়ে দিল্লি যাবেন। এবার সেটাই করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী শনিবার দাবি আদায়ে বাংলা থেকে দিল্লি রওনা হচ্ছেন প্রায় ৩-৪ হাজার বঞ্চিত মানুষ।

শুক্রবার জেলা থেকে কলকাতায় আসছেন বঞ্চিতরা। তাঁদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। শনিবার ৩-৪ হাজার লোক রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলে সর্ববভারতীয় সাধারণ সম্পাদক যে ঘোষণা করেছিলেন সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে তাঁর কাছে চিঠি পাঠিয়েছে সরকার। অক্টোবরের ৩ তারিখে তাঁর সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে। একশো দিনের বকেয়া টাকা দেওয়ার দাবিতে গিরিরাজের সঙ্গে দেখা করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতারা। একশো দিনের কাজ করেও যাঁরা টাকা পাননি, ইতিমধ্যেই বাংলার সেই ৫০ লাখ বঞ্চিত মানুষের সাক্ষর সম্বলিত মানুষের চিঠি ট্রাকে করে দিল্লিতে পৌঁছেছে।

আগামিকাল, শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বঞ্চিতদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পরের দিন অর্থাৎ শনিবার সকাল ৮টায় হাওড়া স্টেশন থেকে তাঁরা একটি বিশেষ ট্রেনে রওনা হবেন দিল্লি। অক্টোবরের ১ তারিখে তাঁরা সকাল ৮টায় দিল্লি পৌঁছবেন। আগামি ২ ও ৩ অক্টোবর দিল্লিতে যে ধরনা ও বিক্ষোভের কর্মসূচি সাজানো হয়েছে সেখানে তারা অংশ নেবেন।

 

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...