Monday, April 6, 2026

ইভিএমে ভোট নেই! স্যোশাল মিডিয়ায় জনসংযোগের চেষ্টা আলিমুদ্দিনের

Date:

Share post:

২০১১-র পর থেকেই কমছে ভোট। ২০২১-এ ঝুলি শূন্য। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনকে নজরে রেখে সোশ‌্যাল মিডিয়াকে হাতিয়ারের চেষ্টায় CPIM। বিভিন্ন এলাকার বেহাল রাস্তার ছবি তুলে হ‌্যাশট্যাগ ‘পথের দাবি’ লিখে স্যোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করছেন সিপিএমের নেতা-কর্মীরা। তবে, কমান্ট বক্সে তুমুল বিদ্রুপের মুখে পড়তে হচ্ছে সিপিএম নেতৃত্বকে। প্রবল কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh)। তিনি বলেন, গল্পদাদুর আসর চালু করেছে সিপিএম।

‘নজরে পঞ্চায়েত’ থেকে শুরু করে ‘পাহারায় পাবলিক’-এর মতো প্রচার ধর্মী কর্মসূচি চালু করেও ভোটের খরা কাটেনি আলিমুদ্দিনের। এখন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে তারা। কিন্তু মাঠে-ময়দানে তাদের জনসংযোগ তলানিতে। তাছাড়া লড়াই করার মতো তরুণ ব্রিগেডের সংখ্যাও কম। আর যাঁরা আছেন, তাঁরাও মাঠে নামার বদলে টিভির পর্দায় মুখ দেখাতে বেশি আগ্রহী। এখনও প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিতে হয় সত্তরোর্ধ্ব বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের। এই পরিস্থিতিতে স্যোশাল মিডিয়ায় জনসংযোগে নয়া রাস্তা খুঁজছে CPIM। স্থানীয় ইস্যুগুলিকেই প্রচারের অস্ত্র করতে চাইছে তারা। তবে, ৩৪ বছরের বাম অপশাসন ভোলেনি বাংলার মানুষ। তার প্রতিফলন রয়েছে কমান্ট বক্সে। কেউ লিখছেন, “আর মুখ খুলবেন না আপনারা। মানুষ ৩৪ বছর সব দেখেছে বলেই সিপিএমের জমানত জব্দ সর্বত্র“। কারও মতে, “শহরের পাশাপাশি গ্রামে-গঞ্জে গিয়ে দেখে আসুন রাস্তাঘাট আর পানীয় জলের ব‌্যাপক উন্নয়ন করেছে বর্তমান রাজ্য সরকার“।

আরও পড়ুন: নিয়োগ মামলায় ক.ড়া পদক্ষেপ হাইকোর্টের! সরানো হল ইডির সহকারী ডিরেক্টরকে

সিপিএমের এই কর্মসূচিকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘গল্প দাদুর আসর একটাই আছে সিপিএমের। তারা কী করে শূন্য পেল সেলিম সেটাই বোঝাবেন। এর বাইরে আর কী হবে?’’

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...