Friday, June 26, 2026

ক্লাবগুলিকে আর কোনও আর্থিক অনুদান নয়, ঘোষণা রাজ্যের

Date:

Share post:

রাজ্য সরকার (Government of West Bengal) খেলাধুলো ও সাংস্কৃতিক কর্মসূচির প্রসার ঘটাতে ২০১২ সাল থেকে রাজ্যের ক্লাবগুলিকে অনুদান (Financial assistance)দেওয়ার প্রকল্প চালু করে। বাছাই করা ক্লাবগুলিকে প্রথম বছর এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হয়। পরবর্তী তিন বছর ১ লক্ষ করে টাকা দেওয়া হত। যদিও এই নিয়ে বিরোধীরা কম কটাক্ষ করে নি। ২০১৯ সালে শেষ বার ওই খাতে ১৫০০র বেশি ক্লাবকে অনুদান দিতে অতিরিক্ত ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এরপর কোভিডের কারণে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হয়। তবে এই বছর ওই প্রকল্প সরকারিভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হল।

নবান্ন (Nabanna) সূত্রে খবর , ক্লাবগুলিকে টাকা দেওয়া হত ক্রীড়া ও সামাজিক পরিকাঠামো উন্নয়নের জন্য। নিয়মমতো সেই টাকা খরচের পরে রাজ্য সরকারের কাছে খরচের শংসাপত্র দেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু বিগত বছরগুলোর পরিসংখ্যান বলছে যে এই টাকা কোন খাতে খরচ করা হয়েছে তার সঠিক হিসেব ক্লাবের তরফে সরকারকে দেওয়া হয়নি। ফলে আদৌ উন্নয়নমূলক কাজে এই টাকা ব্যবহার করা হয়েছে নাকি ক্লাবের সদস্যরা এই টাকা নিয়ে ছেলে খেলা করেছে তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে থাকে। এই নিয়ে বিতর্ক দানা বাঁধে।২০১৯ সাল থেকে রাজ্য সরকারও এই প্রকল্পে টাকা খরচ করা বন্ধ করে দেয়। এবার সরকারি ভাবে তাতে কার্যত সিলমোহর দিয়ে দেওয়া হল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...