Saturday, April 4, 2026

দুর্গাপুরের বিস্ময় বালক অর্নিবেদ! এক মিনিটে যা করলেন…

Date:

Share post:

দুর্গাপুরের (Durgapur) বিধাননগরের আসিয়ানা আবাসনে এখন শুধুই বিস্ময় বালকের আলোচনা। ২ বছর ৯ মাসের শিশু পুত্রের নাম অর্নিবেদ চৌধুরী (Anirbed Chowdhury)। এখনও পর্যন্ত ভাল করে মুখের বুলি ফোটেনি কিন্তু গড়গড়িয়ে বলে যাচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার নাম। অবলীলায় গেয়ে ফেলছে জাতীয় সংগীতও । গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে বছরের বারো মাসের নাম – সবটাই তার ঠোটস্থ। মাত্র ৬০ সেকেন্ডে ৩১ টি দেশের মুদ্রার নাম বলেই ইন্ডিয়া, এশিয়া ও ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসেও (International book of records) ইতিমধ্যেই নাম তুলে ফেলেছে দুর্গাপুরের বিস্ময় বালক অর্নিবেদ।

খুদেকে নিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। মা পাপড়ি চৌধুরী জানিয়েছেন, কোনওদিনই আলাদাভাবে কিছু করেননি। ছোট থেকে ছেলেকে ঘুমপাড়ানোর জন্য অনেক কিছু বলতেন। কিন্তু পরে গিয়ে বুঝতে পারেন যে তাদের ছেলে এতটাই মেধাবী যে এত কম বয়সেই সবকিছু সে নিজের মেমোরিতে সাজিয়ে রাখতে পারছে। অর্নিবেদের এই কাণ্ডকারখানায় অবাক হয়ে গেছেন আত্মীয়রাও। সকলেই বলছেন ছোট বয়সেই যার এত মেধা, সেই শিশু বড় হয়ে সকলের নাম উজ্জ্বল করুক ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...