Sunday, June 14, 2026

এবার গামছার মণ্ডপে চমক দিতে প্রস্তুত ব্যান্ডেলের মেরি পার্ক

Date:

Share post:

সুমন করাতি

বিগত কয়েক বছর ধরেই থিম পুজোর রমরমা রাজ্য জুড়ে। তার দৌলতে সাবেকিয়ানার পুজো ব্যাকফুটে গেলেও, থিম পুজোর নানান বৈচিত্র্যময় শিল্প সৃষ্টি দর্শনার্থীরা উপভোগ করছেন। কী নেই সেই তালিকায়।মাটির ভাঁড় থেকে তাঁতের শাড়ি, বসার চেয়ার থেকে শুরু করে বেতের ঝুড়ি, এমন নানান জিনিস। যার তালিকা নেহাত কম নয়। এবার তাঁত শিল্পীদের হারানো গৌরব তুলে ধরতে উদ্যোগী হয়েছে ব্যান্ডেলের মেরি পার্ক সর্বজনীন।

প্রাক রজত জয়ন্তী বর্ষে ৬০ ফুটের বড় দুর্গা করে চমক শুরু হয়েছিল।মাঝে করোনার থাবায় বড় আকারে পুজো হয়নি।এবারে বড় বাজেটের পুজো করছে ব্যান্ডেল মেরি পার্ক সর্বজনীন।পুজোর থিম ‘অকাল বোধন’।পুজোর উপাচারে গামছা লাগে।গ্রাম বাংলার তাঁতিরা সেই গামছা যোগান দেন।তবে বর্তমান সময়ে তাঁত প্রায় অস্তমিত।গামছা দিয়ে মন্ডপ তৈরি করে সেই তাঁত শিল্পীদের সম্মান জানাতে চায় পুজো কমিটি।

পুজোর আর হাতে গোনা দিন ২০ বাকি।মেরি পার্ক সর্বজনীনের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে।ব্যান্ডেল চুঁচুড়ায় নামী পুজোগুলোর মধ্যে মেরি পার্ক নিজের জায়গা করে নেবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।নদিয়ার বেথুয়াডহরী থেকে মন্ডপ শিল্পীরা মন্ডপসজ্জা করছেন।চন্দননগরের মৃৎশিল্পী অমর পাল প্রতিমা তৈরি করছেন।পুজোর দিন গুলোতে দর্শনার্থীদের ভিডড উপচে পড়বে বলে মনে করছেন মেরি পার্ক পুজোর উদ্যোক্তরা।

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...