Saturday, June 20, 2026

তৃণমূলে যোগদান কংগ্রেস কাউন্সিলরের, কলকাতা পুরসভায় এখন মাত্র একটি ‘হাত’

Date:

Share post:

ফের কলকাতা পুরসভায় কাউন্সিলরের দলবদল। এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলের হাত ধরলেন ১৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম আনসারি। এর ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১৩৫ থেকে বেড়ে হল ১৩৬।

গার্ডেনরিচ অঞ্চলে এক অনুষ্ঠানে বিধায়ক আব্দুল খালেক মোল্লার হাত থেকে তিনি তৃণমূলের পতাকা তুলে নেন ওয়াসিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন ওয়াসিম।

অন্যদিকে, ওয়াসিমের তৃণমূলে যোগদানে কলকাতা পুরসভায় আরও দুর্বল হল কংগ্রেস। একমাত্র কংগ্রেস কাউন্সিলর হিসেবে এখন পুরসভায় রইলেন সন্তোষ পাঠক।
পুরসভায় এই মুহূর্তে সব মিলিয়ে বিরোধী কাউন্সিলর সংখ্যা ৮। তারমধ্যে বিজেপির তিনজন, সিপিএমের একজন, সিপিআইয়ের একজন, কংগ্রেসের একজন, আর দু’জন নির্দল কাউন্সিলর।

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...