Saturday, June 20, 2026

স্পেন-দুবাইয়ের পর এবার কুণালকে আমেরিকা যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

Date:

Share post:

সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন-দুবাই সফর কভার করে দেশে ফিরেছেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। তারও কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সিঙ্গাপুর। এবার আমেরিকা যাওয়ার আর্জি জানিয়েছিলেন কুণাল ঘোষ। আজ, শুক্রবার কলকাতা হাইকোর্ট তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে। অর্থাৎ, আমেরিকা যেতে কোনও সমস্যা নেই কুণালের।

এদিন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ কুণালকে আমেরিকা যাওয়ার অনুমোদন দেয়। কুণাল এখনই আমেরিকার ভিসার জন্য আবেদন করতে পারবেন। শুধু যাওয়ার আগে তাঁর সফরসূচি হাইকোর্টকে জানিয়ে দিতে হবে। সিবিআইয়ের তরফে কোনও আপত্তি দেখা যায়নি। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী এর আগে আদালতকে রিপোর্ট দিয়ে জানান যে কুণাল আদালতের সব নির্দেশ মেনেই স্পেন ও দুবাই সফর করে দেশে ফিরেছেন।

জানা গিয়েছে, বর্তমানে কুণাল ঘোষের ছেলে আমেরিকায় পড়াশোনা করছে। তাঁর সঙ্গে দেখা করতে কুণাল ঘোষের আমেরিকা সফর।

আরও পড়ুন:পুজোর মুখে উ*দ্বেগ বাড়াচ্ছে ডে*ঙ্গি! এবার কলকাতায় মৃ*ত্যু কিশোরের

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...