Thursday, April 2, 2026

যা.নযটে আটকে অ্যাপ ক্যাবে এমএলএ হস্টেলে পৌঁছলেন ধূপগুড়ির বিধায়ক

Date:

Share post:

অবশেষে ফের ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথের দিনক্ষণ চূড়ান্ত করেছে রাজভবন।শনিবার বিকেলে রাজভবনে বিধায়ক নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।তাই পরিষদীয় দল নির্মলচন্দ্র রায়কে কলকাতায় চলে আসার নির্দেশ দেয়।শুক্রবার বিধায়ক কলকাতা এসেছেন।

শুক্রবার দুপুর ১২টা নাগাদ নির্মলচন্দ্র রায় সপরিবারে দমদম বিমানবন্দরে নামেন। দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।কিন্তু শহরে আজ একাধিক মিছিল, কর্মসূচি থাকায় তিনি বিমানবন্দরেই আটকে পড়েন।এমনকী, তাঁকে আনতে যাওয়ার গাড়িও যানযটে আটকে সময়মতো পৌঁছতে পারেনি। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর তিনি নিজেই অ্যাপ ক্যাব বুক করেন। তাতেই পৌঁছন এমএলএ হস্টেলে।

বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, অবশেষে যে শপথ নিতে পারছি, এটাই আনন্দের। নাহলে কাজ করতে পারছিলাম না। আজ পরিষদীয় দলের বৈঠক। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হবে আমার। উনি পরামর্শ দেবেন। বিধায়ক হয়ে কীভাবে কাজ করব, তা উনি বলে দেবেন।

তিনি আরও বলেন,আলাদা করে কোনও পরিকল্পনা নেই। তবে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, ধূপগুড়িকে মহকুমা তৈরির কাজই আগে করব। তার পদ্ধতি ধীরে ধীরে শুরু করব। আর এলাকাবাসীর যা যা দরকার, সেটা প্রয়োজন বুঝে কাজ করব।জানা গিয়েছে, শনিবার রাজভবনে শপথ অনুষ্ঠানে থাকবেন না বিঝানসভার স্পিকার ও পরিষদীয় মন্ত্রী। অনুষ্ঠানে যোগ দেবেন শাসকদলের উপ মুখ্য সচেতক তাপস রায়।

 

 

 

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...