Saturday, April 4, 2026

এশিয়না গেমসে ষষ্ঠ দিনেও সাফল্য ভারতের, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

এশিয়ান গেমসে ষষ্ঠ দিনেও ভারতের জয় জয়কার। শুক্রবার সকাল থেকেই একাধিক পদক ভারতের ঝুলিতে। শুটিংয়ে শুক্রবার সকাল থেকেই সোনা-রুপোর পদক জয় শুরু। বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুশেল এবং অখিল শিয়োরান সোনার পদক জেতেন এশিয়ান গেমসে। অপরদিকে ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে রুপোর পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জয় ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে ব‍্যক্তিগত ভাবে সোনা জেতেন পলক গুলিয়া। ওপর দিকে রুপো পেলেন এষা সিং। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক। এছাড়াও টেনিসে ডবলস ইভেন্টে রুপো পদক পান সাকেথ মিনেনি এবং রামকুমার রামানাথন। এরপরই শুভেচ্ছা জোয়ারে ভাসতে থাকেন তারা। শুভেচ্ছা জানান রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ও।

এদিন টুইটারে তিনি লেখেন,”এশিয়ান গেমসে ভারতের জয় জয়কার। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও পদকের প্রাপ্তি ভারতের। ইতিমধ্যেই ৩২ টি পদক জয় করে নিয়েছে ভারত।

পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জয় ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুশেল এবং অখিল শিয়োরান সোনার পদক জেতেন। ওপর দিকে এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আরও একটি সোনা জেতার জন্য পলক গুলিয়ার জন্য অত্যন্ত গর্বিত। একই ইভেন্টে আরেকটি রুপোর পদক জেতার জন্য শুভেচ্ছা এষা সিংকে শুভেচ্ছা। শুভেচ্ছা সাকেথ মিনেনি এবং রামকুমার রামানাথনকে। ভারতীয় টেনিস দল পুরুষদের ডাবলসে রৌপ্য পদক জেতার জন‍্য। এছাড়াও ভারতের হয়ে আরেকটি ব্রোঞ্জ জেতার জন্য জোৎস্না চিনপ্পা, আনাহাত সিং, তানভি খান্না, দীপিকা পাল্লিকালকে। আপনাদের অসামান্য সাফল্যের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা।

আরও পড়ুন:‘বিশ্বকাপে ভারত ফেভারিট দল, রোহিতদের হারানো সহজ কথা নয়’ : সৌরভ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...