Saturday, April 4, 2026

দূ.ষণ রোধে শরতেই ‘শীতকালীন কর্ম পরিকল্পনা’ ঘোষণা কেজরিওয়ালের

Date:

Share post:

তাপমাত্রার পারদ শীতলতা স্পর্শ না করলেও দূষণে ভারী রাজধানীর বাতাস। সেই কারণে সতর্ক দিল্লি (Delhi) প্রশাসন। একদিকে যেমন বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে দিল্লিবাসীকে রক্ষা করতে দীপাবলির আগেই বাজি পোড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে দিল্লি প্রশাসন। অন্যদিকে এবার শরতের শুরুতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal) বায়ু দূষণ মোকাবিলায় ‘শীতকালীন কর্ম পরিকল্পনা’ ঘোষণা করলেন।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, রাজধানীতে দূষণের মাত্রার নিরিখে মোট ১৩ টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য সেই স্থানগুলির জন্য পৃথক পরিকল্পনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  কেজরিওয়াল (Arbind Kejriwal) জানান, “আগামী শীতে রাজধানীর দূষণ পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজর রাখার জন্য তৈরি থাকবে গ্রিন ওয়ার রুম । দিল্লি সরকারের পক্ষ থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে” এই হটস্পটগুলি থেকে বায়ু দূষণের প্রধান উৎসগুলি খুঁজে বের করা হয়েছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি শুরু হয়েছে।”  দিল্লির মুখ্যমন্ত্রী কথায়, “ধুলোর হাত থেকে রাজধানীকে রক্ষা করতে ক্রমাগত জলের ব্যবহার করা হবে এবং দিনভর ভারী যানবাহন চলাচল করে এমন প্রায় ৯০টি সড়কের ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহারের  নির্দেশ দেওয়া হবে।”

যানবাহনের দূষণ শংসাপত্র পরীক্ষা করতে এবং অতিরিক্ত গাড়ি চালানো রোধ করতে ৩৮৫টি দল গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন ‘গ্রিন দিল্লি’ মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলে তিনি।

আরও পড়ুন: জালিয়াতি রুখতে আধার-নথি মাস্কিং করুন: কেন্দ্রীয় সংস্থার কাছে আর্জি CID-র

২০১৮ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) দিল্লিতে যথাক্রমে ১০ এবং ১৫ বছরের পুরানো ডিজেল এবং পেট্রোল গাড়ি নিষিদ্ধ করেছিল। দূষণের কথা মাথায় রেখে দিল্লিতে খোলা জায়গায় আবর্জনা পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ৬১১টি দল এটি পর্যবেক্ষণ করবে বলেও এদিন জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

সম্প্রতি এক সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বের সবথেকে দূষিত শহর তালিকায় রয়েছে রাজধানী দিল্লি। এই ভয়ঙ্কর দূষণের জেরে প্রায় ১২ বছর আয়ু কমে যেতে পারে দিল্লিবাসীর। এই হারে দূষণ বাড়তে থাকলে মানুষের জীবন দুর্বিষহ তো বটেই, জীবন থেকে বেশ কয়েকটা বছর হারিয়ে ফেলবেন রাজধানীর বাসিন্দারা। কেজরিওয়ালের দাবি, সরকারের প্রচেষ্টাতে দূষণ আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...