Wednesday, June 3, 2026

কৃষক আন্দো.লনের জের! বাতিল একাধিক ট্রেন, দেরিতে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেসও

Date:

Share post:

হরিয়ানায় চলছে কৃষক আন্দোলন। তাই আজ, শুক্রবার বাতিল হয়েছে একাধিক দুরপাল্লার ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া, কলকাতা, শিয়ালদহ স্টেশন থেকে উত্তর ভারতগামী চারটি ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার ওই ট্রেনগুলি নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে রওনা দেওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃফের রটারডামে বন্দু.কবাজের হা.মলা! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, ধৃ.ত ১

রেল জানিয়েছে, হরিয়ানার অম্বালা ক্যান্টনমেন্ট, ফিরোজপুর ক্যান্টনমেন্ট বিভাগে কৃষক আন্দোলন চলছে। সেই কারণেই নির্দিষ্ট কিছু ট্রেন বাতিল করতে হয়েছে। যে ট্রেনগুলি রেল শুক্রবার বাতিল করা হয়েছে, সেগুলির মধ্যে একটি কলকাতা, একটি শিয়ালদহ এবং দু’টি হাওড়া স্টেশন থেকে রওনা হওয়ার কথা ছিল।
বাতিল ট্রেনগুলি হল—
কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস (১৩১৫১), শিয়ালদহ-অমৃতসর এক্সপ্রেস (১২৩৭৯), হাওড়া- অমৃতসর এক্সপ্রেস (১৩০০৫) এবং হাওড়া-কলকা নেতাজি এক্সপ্রেস (১২৩১১)।
অন্যদিকে, শুক্রবার হাওড়া থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময়ও পরিবর্তন করেছে রেল। আপ হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ‌ভারত এক্সপ্রেস (২২৩০১)-এর শুক্রবার ভোর ৫টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু ওই ট্রেনটি ছাড়বে শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটে।

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...