Saturday, June 27, 2026

জোটের মাঝেই সংঘা.তের ইঙ্গিত! দিল্লিতে কংগ্রেসে যোগ ২০ আপ নেতার

Date:

Share post:

সরকার ভাঙার খেলায় এবার কি তবে বিজেপির(BJP) পুরানো জুতোয় পা গলালো কংগ্রেস(Congress)। পাঞ্জাবে(Punjab) আপ-কংগ্রেসের সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে এবার দিল্লিতে(Delhi) শুরু হল দল ভাঙার খেলা। শুক্রবার রাজধানী দিল্লিতে ২০ জনের বেশি আপ নেতা যোগ দিল কংগ্রেসে। হাত শিবিরের তরফে এই যোগদানের বিষয়টি প্রকাশ্যে এনে জানানো হয়েছে, আগামী দিনে আরও বহু আপ নেতা কংগ্রেসে যোগ দেবেন। তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া শিবিরের দুই শরিক দলের এহেন দলবদলের বিষয়টিকে ভালো চোখে দেখছে না জোট শিবিরের নেতারা।

দিল্লি কংগ্রেসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লি কংগ্রেসের প্রাক্তন সচিব কুলদীপ ভাটি ও প্রাক্তন প্রদেশ সভাপতি মহেন্দ্র কুমার সহ ২০ জনের বেশি নেতা আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসের দিল্লি ইউনিটের প্রধান অরবিন্দর সিং লাভলি দল ছেড়ে যাওয়া নেতা-কর্মীদের ফের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। এই দলবদল প্রসঙ্গে কংগ্রেসের এক বরিষ্ঠ নেতা জানান, এটা সবে শুরু, আগামী দিনে দল ছেড়ে যাওয়া আরও বহু নেতা আপ ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন। তবে এই ধরণের পদক্ষেপ ইন্ডিয়া জোটে প্রভাব ফেলবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, কংগ্রেস রাজধানীতে নিজেকে শক্তিশালী করতে যা যা করার তা কররে।

পাশাপাশি তিনি আরও বলেন, “জোট সংক্রান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড নেবে এবং আমরা তা অনুসরণ করব।” তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের নিজেদেরকে শক্তিশালী ও পুনর্গঠন করতে কিছু পদক্ষেপ নিতে হবে এবং আমরা তা করব। কংগ্রেস নেতা লাভলি অভিযোগ করেন, “বিজেপি এবং আম আদমি পার্টি উভয়ই রাজধানীতে ‘উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে’।” তাঁর আরও অভিযোগ, “বিজেপি এবং আপের দ্বন্দ্বের জেরে একাধিক বড় উন্নয়ন প্রকল্প আটকে রাখা হয়েছে। বিজেপির এজেন্ডা হল সমাজে বিদ্বেষ ও ঘৃণা তৈরি করা।” লাভলির অভিযোগ, অন্যদিকে, সব উন্নয়ন কাজ বন্ধ করার জন্য বিজেপিকে দোষারোপ করে AAP তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...