Monday, April 6, 2026

ফের সোনা ভারতের ঝুলিতে, স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল টিম ইন্ডিয়া

Date:

Share post:

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও ভারতের জয় জয়কার। মিক্সড ডবলসে সোনার পর ফের সোনার পদক ভারতের ঝুলিতে। পুরুষদের দলগত স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল টিম ইন্ডিয়া। ভারতকে সোনা এনে দিলেন সৌরভ ঘোষাল, এম মহেশ এবং অভয় সিংরা।

এদিন সোনা জিতলেও শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে পাকিস্তানের ইকবাল নাসিরের কাছে ০-৩ সেটে হেরে যান ভারতের মহেশ মানগাঁওকর। দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে সমতায় ফেরান সৌরভ ঘোষাল, তিনি ৩-০ সেটে হারান পাকিস্তানের আসিম মোহাম্মদ খানকে। ১-১ অবস্থায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হন ভারতের অভয় সিং এবং পাকিস্তানের নুর জামান। শেষ পর্যন্ত তিনি ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে ভারতের দশম সোনা নিশ্চিত করেন অভয়। তৃতীয় ম্যাচে সবকিছু উজাড় করে দেন অভয় সিং।

এদিকে মিক্সড ডবলসে সোনা জয় রোহন বোপান্না এবং রুতুজা ভোসলের। শুক্রবার পুরুষ ডবলসে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে শনিবার রোহন বোপান্না এবং রুতুজার হাত ধরে মিক্সড ডবলসে সোনা জিতল টিম ইন্ডিয়া। ফাইনালে বোপান্না-রুতুজা জুটি হারাল চাইনিজ তাইপেই জুটি লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াংকে। ম‍্যাচের ফলাফল ২-৬, ৬-৩, ১০-৪। এছাড়াও শনিবার পদক এল শুটিংয় থেকেও। এবারের গেমসে শুটিং থেকে ১৯টি পদক জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল।

আরও পড়ুন:এশিয়ান গেমসে ফের সোনা, মিক্সড ডবলসে সোনা জয় রোহন বোপান্না এবং রুতুজা ভোসলের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...