Tuesday, June 23, 2026

দার্জিলিঙের ঘুম স্টেশনের কাছেই লাইনচ্যু.ত টয় ট্রেন!বিকল্প ট্রেন দেওয়া হলেও সড়কপথে সফরের সিদ্ধান্ত আত.ঙ্কিত যাত্রীরা

Date:

Share post:

সাতসকালে দার্জিলিঙের ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ল টয় ট্রেন। শনিবার ঘুম স্টেশন থেকে ওই টয় ট্রেনটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও এই ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে টয় ট্রেনে ভ্রমণের সিদ্ধান্ত বদলে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেন যাত্রীরা। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে রেল।

আরও পড়ুনঃদমদমে ৫ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত লোকাল ট্রেন! বন্ধ ট্রেন চলাচল
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,আজ সকালে পর্যটকদের নিয়ে শিলিগুড়ির দিকে রওনা হয় টয় ট্রেনটি। ঘুম স্টেশন পর্যন্ত ঠিকঠাকভাবে ট্রেনটি ঠিকঠাকভাবে চললেও স্টেশন পেরোতেই থেকে ইঞ্জিনটি খুলে যায়। হুড়মুড় করে থেমে যায় টয় ট্রেনটি। ট্রেনটি লাইনচ্যুত হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পর পর টয় ট্রেন সফর বাতিল করা শুরু করেন যাত্রীরা।
দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘দার্জিলিং থেকে শিলিগুড়িগামী টয় ট্রেনটি ঘুম স্টেশন পেরোনোর পর লাইনচ্যুত হয়ে পড়ে। উদ্ধারের কাজ চলছে। যাত্রীদের বিকল্প ট্রেনের কথা জানানো হয়েছিল। কিন্তু তাঁরা সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই তাঁদের টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হবে।’’

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...