Monday, April 6, 2026

সল্প সঞ্চয়ের সুদে কার্পণ্য কেন্দ্রের, হতাশ মধ্যবিত্ত

Date:

Share post:

রিজার্ভ ব্যাঙ্কের(RBI) সাম্প্রতিক রিপোর্ট বলছে সঞ্চয়ে আগ্রহ হারাচ্ছে মধ্যবিত্ত। এরইমাঝে এবার সল্প সঞ্চয়ে সুদ বৃদ্ধিতে কার্পণ্য দেখালো কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। শুধুমাত্র পোস্ট অফিসের ৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার সামান্য বৃদ্ধি করলেও, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা-সহ কিষান বিকাশ পত্রের সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র। এই ঘটনায় বিশেষজ্ঞদের অনুমান, স্বল্প সঞ্চয়ে(Small Savings) সুদের হার না বাড়ানোর সঞ্চয়ে উৎসাহ হারাচ্ছে সাধারণ মানুষ।

অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের তরফে শুক্রবার চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের (অক্টোবর থেকে ডিসেম্বর) সুদের হার ঘোষণা করা হয়েছে। যেখানে পাঁচ বছরের রেকারিং আমানতের সুদের হার ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭ শতাংশ করা হয়েছে। তবে বিভিন্ন মেয়াদের পোস্ট অফিস জমা প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। নতুন সুদের হার ১ অক্টোবর থেকে কার্যকর হবে। কেন্দ্রের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এক বছরের মেয়াদি জমায় সুদের হার ৬.৯ শতাংশ হচ্ছে এবং দুই বছরের মেয়াদি জমায় সুদের হার ৭ শতাংশ অপরিবর্তিত থাকছে। তাছাড়া সেভিংস অ‌্যাকাউন্ট (৪.০ শতাংশ), ৩ বছরের মেয়াদি জমা (৭.০ শতাংশ), ৫ বছরের মেয়াদি জমা (৭.৫ শতাংশ), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (৮.২ শতাংশ), মাসিক আয় প্রকল্প (৭.৪ শতাংশ), ন‌্যাশনাল সেভিংস সার্টিফিকেট (৭.৭ শতাংশ), পিপিএফ স্কিম (৭.১ শতাংশ), কিষান বিকাশ পত্র (৭.৫ শতাংশ) এবং সুকন‌্যা সমৃদ্ধি যোজনায় (৮ শতাংশ) সুদের হার আগের ত্রৈমাসিকের মতোই অপরিবর্তিত থাকছে।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...