Wednesday, June 24, 2026

মেলেনি ‘আবাস যোজনা’র বাড়ি, সন্তানহারা পরিবারকে নিয়ে দিল্লিযাত্রা অভিষেকের

Date:

Share post:

টাকা আটকে রেখেছে কেন্দ্র। যার জেরে তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি আবাস যোজনা’র বাড়ি। বাধ্য হয়ে মাটির বাড়িতে থাকা বাঁকুড়ায়(Bankura) তিন শিশুর মৃত্যু হয়েছে দেওয়াল ধসে। বাঁকুড়ার সন্তানহারা ৩ শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। নিজের বিমানেই তিন শিশুর পরিবারের সদস্যদের নিয়ে দিল্লি রওনা হলেন তিনি। যাওয়ার আগে বিমান বন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখিও হন অভিষেক।

শনিবার ভোরে ঝড়বৃষ্টির মাঝে খেলতে গিয়ে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন শিশুর। যারা হল বছর পাঁচেকের রোহন সর্দার, চার বছরের নিশা সর্দার এবং বছর তিনেকের অঙ্কুশ সর্দারের। প্রত্যেকে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহের বোড়ামারার বাসিন্দা এবং একই পরিবারের সন্তান। পরিবারের দাবি, রাতভর বৃষ্টির জেরে মাটির দেওয়ালে ধস নেমে ঘটে এই মর্মান্তিক ঘটনা। এই ঘটনার জেরে ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার সঙ্গে এবার যুক্ত হল ‘আবাস যোজনা’ প্রকল্পের বঞ্চনাও। এদিন দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মৃত পরিবারের চার সদস্যকে সঙ্গে নিয়ে অভিষেক বললেন, “কেন্দ্রের আবাস যোজনায় ঘর না পেয়ে ওঁরা সন্তানদের হারিয়েছেন। সেই শোক সামলে আমার সঙ্গে ওঁরা যোগাযোগ করেছেন। এক কাপড়ে বাঁকুড়া থেকে কলকাতায় এসে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তাঁদের বক্তব্য, গ্রামের গরিব মানুষের প্রতি এই বঞ্চনায় তাঁরাও শামিল হবেন। আমি নিজের তাঁদের বিমানে নিয়ে যাচ্ছি।”

পাশাপাশি গোটা ঘটনার দায় সরাসরি মোদি সরকারের উপর চাপিয়ে অভিষেক বলেন, “যাদের জীবন শুরুই হল না, ৩-৪ বছর বয়স তাদের মৃত্যুর দায় নরেন্দ্র মোদি, গিরিরাজ সিং আর এখানকার বিজেপি নেতাদের। যারা চিঠি লিখে বলেছে বাংলার মানুষের টাকা আটকে দাও যারা দিল্লিতে গিয়ে দালালি করেছে বাংলার মানুষের টাকা আটকে দাও তাদের হাতে আজ বাংলার মানুষের রক্ত লেগে রয়েছে। আমি মনে করি এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং গিরিরাজ সিং-সহ সবকটাকে গ্রেফতার করা উচিত। কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? ৩৩ লাখ মানুষের তালিকা, তার মধ্যে ১১ লাখ লোকের তালিকা আধার সিডিং হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। তার পরেও টাকা বন্ধ। একশো দিনের ৭ হাজার কোটি টাকা বন্ধ। এই যে ৪ জন দাঁড়িয়ে রয়েছে তাদের সবার জব কার্ডের টাকা বন্ধ রয়েছে। এদের বাড়িতে মর্মান্তিক ঘটনা ঘটেছে। তার পরও এরা দিল্লি যেতে তৈরি হয়েছে।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...