Thursday, June 25, 2026

পুজোর মাসে১৬ দিন বন্ধ ব্যাঙ্ক! হ.য়রানি ঠে.কাতে দিনক্ষণ জেনে নিন

Date:

Share post:

উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে। অক্টোবর মাসের শেষে পুজো। তবে উৎসব মানেই তো ছুটি। আর গোটা অক্টোবর মাস ধরে একের পর এক দিন ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে বলে খবর। আগাম জেনে নিন অক্টোবর মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সব মিলিয়ে ১৬দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে খবর।

অক্টোবরে পাঁচটি রবিবার পড়ছে। দুটো শনিবারে ছুটি থাকবে। সেক্ষেত্রে শনি ও রবিবার মিলিয়ে মোট ৭দিন ছুটি থাকছে। এরপর রয়েছে মহাপুরুষের জন্মদিন, স্থানীয় ছুটি, পুজোর ছুটি। সেক্ষেত্রে কেবল ছুটি আর ছুটি।

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং কিন্তু বন্ধ নয়। সেকারণে ব্যাঙ্ক বন্ধ থাকলেও পুজোর আনন্দে তাতে ঘাটতি হবে না।

এক নজরে দেখে নিন-

২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ অক্টোবর মহালয়াতে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এটা আবার দ্বিতীয় শনিবার হচ্ছে।

১৮ অক্টোবর কাটি বিহু উপলক্ষ্যে অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমীতে ত্রিপুরা, অসম, মণিপুর ও পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩ অক্টোবর দশেরা উপলক্ষ্যে ত্রিপুরা, ওড়িশা, তামিলনাড়ু, অসম, অন্ধ্রপ্রদেশ, কানপুর, ঝাড়খণ্ড, বিহারে, কেরলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৪ অক্টোবর বিজয়া দশমীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অন্ধ্রপ্রদেশ, মণিপুর ছাড়া দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ অক্টোবর সিকিমে দুর্গাপুজোয় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ অক্টোবর সিকিম, জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে দুর্গাপুজোতে।

২৭ অক্টোবরও সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮ অক্টোবর লক্ষ্মীপুজোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন গুজরাটে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

 

 

 

Related articles

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...