Saturday, June 20, 2026

ছত্রপতি শিবাজির ‘বাঘন.খ’ ৩৫০ বছর পর ভারতে ফিরছে!

Date:

Share post:

মারাঠি রাজা ছত্রপতি শিবাজির ‘বাঘনখ’ ৩৫০ বছর পর ভারতে ফিরছে। যুদ্ধে ব্যবহৃত বিশেষ এই অস্ত্র আগামী নভেম্বরে লন্ডন থেকে মহারাষ্ট্রে ফিরিয়ে আনা হবে।১৬৫৯ সালে বিজাপুর সালতানাতের আফজল খানকে এই বাঘনখের সাহায্যেই পরাজিত করেছিলেন ছত্রপতি শিবাজি। এ বছর পালিত হচ্ছে ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেকের ৩৫০তম বার্ষিকী। এই উপলক্ষে তিন বছর ধরে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে বাঘনখের প্রদর্শন শেষে এটিকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।
বাঘনখটি ফিরিয়ে আনতে এই-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেবেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধির মুঙ্গান্তিবার। এই জন্য আগামী ৩ অক্টোবর তাঁর লন্ডনে যাওয়ার কথা। সব ঠিক ঠাক থাকলে, বাঘনখটি ফিরিয়ে আনার পর সেটিকে দক্ষিণ মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ জাদুঘরে রাখা হবে।ইতিহাস প্রসিদ্ধ শিবাজির এই বাঘনখ। কিন্তু এই ‘বাঘনখ’ নিয়ে নানা বিতর্কও রয়েছে। ইন্দরজিৎ সাওয়ান্তের মতো ঐতিহাসিকদের দাবি, ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের ওয়েবসাইটে বলা হয়েছে শিবাজি ওই অস্ত্র ব্যবহার করেননি।

 

 

Related articles

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...