Friday, April 3, 2026

হাওড়া-বর্ধমান কর্ডলাইনে ট্রেনের ধা.ক্কায় মৃ.ত্যু এক ব্যক্তির, প্র.তিবাদে গোবরায় স্টেশন ভা.ঙচুর স্থানীয়দের

Date:

Share post:

রেল গেট পার হবার সময় হাওড়া বর্ধমান কর্ড লাইনে একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির। প্রতিবাদে গোবরা স্টেশনে বিক্ষোভ চালাল ভাঙচুর উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার রাত নটা দশ নাগাদ হাওড়া বর্ধমান কর্ড লাইনের গোবরা স্টেশন রেল গেট বন্ধ ছিল। সে সময় কয়েকজন রেল গেট পার হবার চেষ্টা করেন। এক সঙ্গে তিনটে লাইনে ট্রেন এসে যায়। বাকিরা সরে গেলেও এক ব্যাক্তি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। ডানকুনির চার নম্বর ওয়ার্ডে ওই ব্যাক্তির বাড়ি বলে জানা গেছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছায় কামারকুন্ডু জিআরপি থানার পুলিশ,আরপিএফ ও ডানকুনি থানার পুলিশ।পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে উত্তেজিত জনতা। ভাঙচুর চলে টিকিট কাউন্টারে।বএকজন মারা গেলেও খবর রটে আরো দুজনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে। যদিও জিআরপি জানায় দূর্ঘটনায় একজন মারা গেছে।

স্থানীয়দের অভিযোগ গোবরা স্টেশন দিয়ে দূর পল্লার একাধিক ট্রেন যায়।কোনো ঘোষনা হয়না।ফলে বোঝা যায় না কখন ট্রেন আসছে কোন লাইনে ট্টেন আসছে।যেকোনো ট্রেন তা লোকাল বা দূর পাল্লার যাই হোক ঘোষনা করতে হবে দাবী করেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন- এশিয়ান গেমসে হকিতে সেমিফাইনালে ভারত, পাকিস্তানকে হারাল ১০-২ গোলে

 

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...