Saturday, April 4, 2026

গরুমারায় বেড়াতে গিয়ে ম.র্মান্তিক দু.র্ঘটনা! মৃ.ত কলকাতার ১ পর্যটক, আ.হত আরও চার

Date:

Share post:

দুর্ঘটনায় পড়ল পর্যটকদের গাড়ি। একজনের মৃত্যু হয়েছে। আহত চারজন। মৃত এবং আহতরা সকলেই কলকাতার ঢাকুরিয়া ও মধ্যমগ্রামের বাসিন্দা।

রবিবার ৫ মহিলা পর্যটককে নিয়ে গরুমারার জঙ্গলে যায় একটি জিপসি গাড়ি। ফেরার মুখে ৩১ নম্বর জাতীয় সড়কে ওঠার সময় দ্রুতগতিতে আসা অন্য একটি গাড়ির সঙ্গে জিপসির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান প্রতিমা দে (৬১)। জিপসির চালক-সহ ৪ পর্যটক জখম হন। তাঁদের মধ্যে মাধবী মল্লিক (৭০) ও মীরা মল্লিক (৬৫) ঢাকুরিয়ার বাসিন্দা এবং সুমিতা দত্ত (৬৩) মধ্যমগ্রামের বাসিন্দা। খবর পেয়ে সবাইকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রতিমা দে’কে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। অপর গাড়ির দুই যাত্রীও আহত হন। দুটি গাড়িকেই আটক করে মেটেলি থানার পুলিশ।

আরও পড়ুন- GST: ফের রেকর্ড! সেপ্টেম্বরে ১.৬৩ লক্ষ কোটি টাকার জিএসটি সংগ্রহ সরকারের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...