Thursday, June 25, 2026

GST: ফের রেকর্ড! সেপ্টেম্বরে ১.৬৩ লক্ষ কোটি টাকার জিএসটি সংগ্রহ সরকারের

Date:

Share post:

GST আদায়ে ফের রেকর্ড। গত বছরের তুলনায় এবার সেপ্টেম্বরে জিএসটিতে ১০ শতাংশ বৃদ্ধির ফলে সরকারের কর সংগ্রহের পরিমাণ দাঁড়ালো ১.৬৩ লক্ষ কোটি টাকা। চলতি অর্থবর্ষে এই নিয়ে মোট চতুর্থবার জিএসটি সংগ্রহের পরিমাণ ১.৬০ লক্ষ কোটি ছাড়ালো। গত মাস, অগাস্টে জিএসটি মারফত ১.৫৯ লক্ষ কোটি রাজস্ব আদায় হয়েছিল। অর্থমন্ত্রক এর তরফে সেপ্টেম্বর মাসের জিএসটি সংগ্রহের যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখান থেকে জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে মোট জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে ১,৬২,৭১২ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। রবিবার প্রকাশিত হয়েছে সর্বশেষ সরকারী তথ্য ।

উল্লেখ্য গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এর সংগ্রহের ক্ষেত্রে আগস্ট মাসে একই রকম বার্ষিক বৃদ্ধি দেখা গিয়েছিল। সেপ্টেম্বরে ১.৬৩ লাখ কোটি টাকার মধ্যে জি এস টি ছিল ২৯,৮১৮ কোটি টাকা। ২০২৩ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথমার্ধে মোট জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে ৯,৯২,৫০৪ কোটি টাকা যা এক বছর আগে রেকর্ড করা ৮,৯৩,৩৩৪ কোটি টাকা থেকে ১১ শতাংশ বেশি৷

আরও পড়ুন- পুজোর মাসে১৬ দিন বন্ধ ব্যাঙ্ক! হ.য়রানি ঠে.কাতে দিনক্ষণ জেনে নিন

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...