Tuesday, March 24, 2026

“মোদি-গিরিরাজদের জেদের জেরে বাংলায় মানুষ মরছে”, তোপ অভিষেকের

Date:

Share post:

বাংলায় নির্বাচনে বার বার হেরে রাজ্যের মানুষের প্রতি বঞ্চনা করছে কেন্দ্রের সরকার। ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা পাওনা আমাদের। ওরা টাকা আটকে রেখেছে। এই মোদি-গিরিরাজদের জেদের জেরে বাংলায় মানুষ মরছে। সোমবার রাজঘাটে সাংবাদিক বৈঠক করে এভাবেই সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে গিরিরাজকে পাল্টা তোপ দেগে জানালেন, “করুন সিবিআই তদন্ত। কেউ দোষ করলে শাস্তি পাক। কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই ৪ টে জেলায় দুর্নীতি হয়েছে তবে তার জন্য বাকিরা কেন বঞ্চিত হবে?”

এদিন সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকেও বিজেপি বলেছে চারটি জেলায় সমস্যায় রয়েছে। তাহলে সেটা প্রমাণ করুন। তর্কের খাতিরে যদি মেনে নিই তাহলে বাকিদের দিচ্ছে না কেন?‌ ১৯১১ সাল থেকে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে। রাজধানীকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে। এই সরকার সব কিছুর মাত্রা ছাড়িয়ে গিয়েছে। দুর্নীতি হলে সেটা তদন্ত করুন। কথায় কথায় সিবিআই তদন্তের দাবি করে। আমাদের তাতেও আপত্তি নেই। যদি দুর্নীতি ধরতে পারে তাহলে যে বা যারা জড়িত তাদের শাস্তি দিক। কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করছেন কেন?‌” শুধু তাই নয়, বাংলায় একের পর এক মৃত্যুর ঘটনার দায় মোদি-গিরিরাজদের উপর চাপিয়ে অভিষেক বলেন, “মাটির দেওয়াল চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে বাঁকুড়ায়। এই পরিবারের আবাস যোজনায় নাম ছিল। পাকা বাড়ি পেলে ওই শিশুদের মরতে হত না। এই মোদি-গিরিরাজদের জেদের জেরে এরা এদের সন্তান হারিয়েছে। ২ বছরে একটা টাকা ছাড়েনি এরা।”

এরপরই সুর চড়িয়ে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আজকের দিনে এই দিল্লির মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, জোরদার লড়াই হবে প্রস্তুত থাকুন। মাঠ, ময়দান, রেফারি আপনার। তৃণমূল কংগ্রেস আপনার মাটিতে দাঁড়িয়ে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। আপনার ক্ষমতা কত এবং মানুষের ক্ষমতা কত? ওরা ভোটে হেরে ইচ্ছে করে বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছে। সেটা আজ সাংবাদিক বৈঠক করে স্বীকার করে নিয়েছে। দেরিতে হলেও সত্য বেরিয়ে পড়েছে।”

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...