Thursday, June 25, 2026

এশিয়ান গেমসে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল সুতীর্থা-ঐহিকাকে 

Date:

Share post:

লড়াই করেও হলো না। এশিয়ান গেমসে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুতীর্থা মু‌খোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়কে। এদিন সেমিফাইনালে হেরে গেলেন দুই বঙ্গতনয়া। সেমিফাইনালে উত্তর কোরিয়ার চা সুয়োং ও পাক সুয়োং জুটির কাছে হেরে ফাইনালে পৌঁছাতে পারলেন না সুতীর্থা-ঐহিকা। টান টান সেমিফাইনালে সাত গেমে হল ম্যাচের ফয়সালা। ব্রোঞ্জ পেলেন দুই বাঙালি মেয়ে। এর ফলে মহিলাদের প্রথম ডাবলস জুটি হিসাবে এশিয়ান গেমসে পদক পেলেন সুতীর্থা-ঐহিকা জুটি।

 

উত্তর কোরিয়ার জুটির বিরুদ্ধে শুরুটা খুব ভাল করেছিলেন সুতীর্থা-ঐহিকা। প্রথম গেম ১১-৭ পয়েন্টে জিতে যান তাঁরা। তবে দ্বিতীয় গেমেই ম্যাচে ফেরেন উত্তর কোরিয়ার চা সুয়োং ও পাক সুয়োং। ১১-৮ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে সমতা ফেরালেন তাঁরা। এরপরই কামব‍্যাক করেন সুতীর্থারা। প্রথম থেকে লিড নিয়ে ১১-৭ তৃতীয় গেম জিতে এগিয়ে যান তাঁরা। পরের গেম আবার জয় ছিনিয়ে নেয় উত্তর কোরিয়ার জুটি। সুতীর্থারা হারলেন ৮-১১ পয়েন্টে। পাঁচ নম্বর গেমে অবশ্য নিজেদের দাপট ধরে রাখে উত্তর কোরিয়া। ১১-৯ পয়েন্টে সেই গেম জিতে যায় তারা। পরের দুই গেমের মধ্যে একটি জিতলেই ফাইনালে উঠত তারা। তবে সেখান থেকে আবার ম্যাচে ফিরলেন সুতীর্থারা। ষষ্ঠ গেমে প্রতিপক্ষকে ১১-৫ পয়েন্টে উড়িয়ে দেয় সুতীর্থা-ঐহিকা জুটি। ষষ্ঠ গেমে দাপট দেখায় উত্তর কোরিয়ার জুটি। ১১-২ পয়েন্টে ভারতকে হারিয়ে ফাইনালে উঠল উত্তর কোরিয়া।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের ক্রিকেটের দায়িত্বে সন্দীপ, লাল-হলুদের ক্রিকেটের স্পনসর শ্রাচি

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...