Sunday, March 29, 2026

সল্টলেকের কলেজ মোড়ে দুটি বাসের রেষারেষিতে ভয়া.বহ দুর্ঘ.টনা! আহ.ত বহু

Date:

Share post:

সাতসকালে সল্টলেকের কলেজ মোড়ে দুটি বাসের রেষারেষিতে বাস উলটে ভয়াবহ দুর্ঘটনা! শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত অন্তত ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর মিলেছে। অভিযোগ, একই রুটের দু’টি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সেইসময়ই সিগন্যাল ভেঙে বাসটি এগোনোর চেষ্টা করতেই একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায় কেবি-১৬ রুটের একটি বাস।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে জনবহুল রাস্তায় একের পর একজনকে ধাক্কা ! শিলিগুড়িতে লরি ভাঙ.চুর জনতার
সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেবি-১৬ রুটের দু’টি বাস পর পর আসছিল। কে এগিয়ে যেতে পারে, কে বেশি যাত্রী তুলতে পারে, সেই নিয়ে বাস দু’টির মধ্যে রেষারেষি চলছিল। কলেজ মোড়ের সিগন্যাল ভেঙে একটি বাস এগিয়ে যায়। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এর পর আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। রেষারেষির কারণে বাসের গতি যথেষ্ট বেশি ছিল। সামনে থাকা মোটরবাইকে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে আটক করা হয়েছে। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। বাসটি যে মোটরবাইকে ধাক্কা মেরেছে, তার দু’জন আরোহীও জখম হয়েছেন।

Related articles

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...