Site Logo

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

EBBS Desk·
দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর মা মাটি মানুষের সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, এবার আমরা প্রথম প্রায়োরিটি দেব দুয়ারে ডাক্তার—যেমন দুয়ারে সরকার তেমন দুয়ারে ডাক্তার। ২০১১-র আগে এই রাইপুর সারেঙ্গা সিমলাপাল বারিকুল বান্দোয়ান পশ্চিম মেদিনীপুর গড়বেতা সারেঙ্গা এই প্রভৃতি এলাকাগুলো রক্তক্ষরণে রাঙা ছিল। নাম না করেই মাওবাদীদের উদ্দেশে বলেন, আমরা আসার পর যারা রক্তক্ষরণ ঘটাত তাদেরকে জব্দ করে দিয়েছি। এখন আর ভয় নিয়ে চলতে হয় না এই জঙ্গলমহলে মানুষকে, সকলেই আনন্দে থাকেন। তাই একমাত্র আমাদের হাতেই উন্নয়ন।

Sponsored

Sranchi In Article

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, বিজেপি বিহারে ভোট করার সময় মহিলাদের আট হাজার করে দিয়েছিল। ভোট চুকতেই বুলডোজার দিয়ে সব টাকা কেড়ে নিয়েছিল। আমরা সেটা করতে চাই না। মানুষের জন্য সংস্থান, বাসস্থান, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী অনেক কিছুই দিচ্ছি, তাছাড়াও যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিজেপি আধার কার্ড দিয়ে মানুষের পরিচয়পত্র বানিয়ে দিয়েও সেই আধার কার্ড এখন বাতিল। এখন নাকি ভোটার কার্ড নতুন করে করতে হবে তবেই আপনি ভারতবাসী। এদেশের নাগরিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরের যতক্ষণ রক্তবিন্দু আছে ততক্ষণ সেই রক্তবিন্দু দিয়ে পশ্চিমবঙ্গের মানুষদের ভোটাধিকার পাইয়ে ছাড়বে। আপনারা ভয় পাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। বাঁকুড়ায় ডোকরা শিল্পের নাম ডাক রয়েছে, বালুচরি রয়েছে। আমরা বাইরের কাউকে উপহার দিলে হয় ডোকরা শিল্পের তৈরি সামগ্রী দিই আর না হলে বালুচরী শাড়ি দিয়ে সম্মান জানাই। এবারে বিজেপি জালিয়াতি করছে। খালি ক্ষমতায় আসার জন্য গর্ভবতী মায়েদের জন্য সমস্ত হাসপাতালে এক মাস থাকার জন্য ডিটেনশন ওয়ার্ড তৈরি করা হয়েছে বয়ঃজ্যেষ্ঠদের ভাতার ব্যবস্থা করা হবে। আইএস আইপিএসদের অপমান করেছে, ভাবছে অফিসারদের ট্রান্সফার করে দিয়ে ভোটে কারচুপি করবে কিন্তু আমাদের মা-বোনেরা ইভিএম মেশিন পাহারা দেবে। সজাগ থাকুন মা-বোনেরা কারণ বিজেপি টাকা দিয়ে ভোট কিনবে।

আরও পড়ুন - কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

_

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

2h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

3h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

4h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

5h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

5h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

6h ago

More from রাজ্য

View All →