Wednesday, May 20, 2026

ন্যাক্কারজনক পদক্ষেপ! জো.র করে তৃণমূলের সত্যাগ্রহ তোলার চেষ্টা CISF-বিজেপির পুলিশের

Date:

Share post:

“বাংলার বকেয়া দেওয়া হোক এখনই”- এই দাবিতে শান্তিপূর্ণ ধর্না কর্মসূচিতে বসেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তা দেখেও ভয় পা কাঁপল বিজেপি সরকারের। সত্যাগ্রহ তুলতে বিজেপির নির্দেশে রাজঘাটের শান্তিপূর্ণ ধর্না তুলতে দিল্লি পুলিশ ফোর্স ডাকে সিআইএসএফ। জোর করে ধর্না তুলে দিতে আদা জল খেয়ে মাঠে নেমেছে বিজেপি। এছাড়াও যে বাংলার বঞ্চিত কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন তাঁদেরও ধাক্কা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয় CISF।

১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। দাবি আদায়ে বাংলার গরিব বঞ্চিত মানুষকে নিয়ে দিল্লি গিয়েছে তৃণমূল (TMC)। সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, রাজঘাটে দুঘণ্টার ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। সেখানে অভিষেক ছাড়াও ছিলেন, তৃণমূল সাংসদ, বিধায়ক ও মন্ত্রীরা। কিন্তু বাংলা থেকে যে বঞ্চিত মানুষরা দাবি আদায়ে এসেছেন, তাঁরাও কয়েকজন রাজঘাটে যান। কিন্তু তাঁদের চূড়ান্ত হেনস্থা করা হয়েছে। রীতিমতো লাঠি উঁচিয়ে তাঁদের দিকে তেড়ে যায় সিআইএসএফ। রীতিমতো ধাক্কা দিয়ে, লাথি মেরে রাজঘাট থেকে সময়ের আগেই সরিয়ে দেওয়া হয় বাংলার গরিব মানুষদের।

এতেই শেষ নয়, শান্তিপূর্ণ সত্যাগ্রহ তুলতে দিল্লি পুলিশ বাহিনী ডাকে সিআইএসএফ। তবে, নির্দিষ্ট সময় পর্যন্ত ধর্না কর্মসূচির করেই রাজঘাট থেকে বেরিয়ে আসেন অভিষক-সহ তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন:ইন্ডিয়া জোটে আপ-কংগ্রেস কাজিয়া, মুখ খুললেন সপা প্রধান অখিলেশ

 

 

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...