Monday, March 23, 2026

কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা! রিখটার স্কেলে মাত্রা ৫.২

Date:

Share post:

সোমবার গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti)। দেশজুড়েই আজ ছুটির মেজাজ। আর তারমধ্যেই এল দুঃসংবাদ। সোমবার বিকেলে আচমকাই কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, বালুরঘাট এবং রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় অনুভূত হয় ভূমিকম্প (Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। এদিন ভূমিকম্পের উৎসস্থল মেঘালয় (Meghalaya) বলে জানা গিয়েছে।

 

সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নাগাদ মেঘালয়ের উত্তর গারো পাহাড় আচমকাই কেঁপে ওঠে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এদিন তার জেরেই কেঁপে ওঠে বাংলার একাধিক জেলা। তবে এদিন সন্ধ্যায় ভূমিকম্পের জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার জেরে বাড়ির বাইরে বেরিয়ে আসেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহারের বিস্তীর্ণ এলাকার মানুষজন।

 

এর আগে গত অগাস্ট মাসেও কেঁপে ওঠে বাংলা। উৎসস্থল ছিল বাংলাদেশের সিলেট। আর সেকারণেই কেঁপে ওঠে কলকাতা সহ বাংলার একাধিক এলাকা। কম্পনের মাত্রা ছিল ৫.৪।

 

 

 

Related articles

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...