Saturday, June 27, 2026

যাদবপুরে নার্সিং পড়ুয়ার র.হস্যমৃ.ত্যুতে প্রেমিকের বিরুদ্ধে তদন্ত শুরু

Date:

Share post:

যাদবপুরে (Jadavpur) নার্সিং পড়ুয়ার (Nursing Student) অস্বাভাবিক মৃত্যুতে (Unnatural Death) তাঁর প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মৃতার পরিবার। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ (Police)।

গত সপ্তাহে পূর্ব যাদবপুরে গ্রিন পার্ক এলাকায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। পরিচিতরা জানিয়েছেন, মৃত্যুর আগের রাতে ১১টা নাগাদ শেষবার দেখা গিয়েছিল ওই ছাত্রীকে। তখন ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন তিনি। এরপর চলে যান ছাদে।

পরদিন সকালে ওই ছাদেই থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পান রুমমেটরা। গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলেছিলেন তিনি। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। খবর দেওয়া হয় মৃত ছাত্রীর বাড়িতেও।

ওই ছাত্রী বাড়ির বাঁকুড়ায়। কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নার্সিং পড়তেন তিনি। প্রেমিকের নাম প্রিয়ব্রত দাস। তিনিও বাঁকুড়ারই বাসিন্দা। মৃতার বাবার অভিযোগ, মেয়েকে আত্মহত্যা করার জন্য মানসিক চাপ দিয়েছিলেন তাঁর প্রেমিকই। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...