Sunday, April 12, 2026

বিজেপির নেতা মন্ত্রীদেরও বাংলায় আসতে হবে, ধরনা মঞ্চে তো.প সৌগতর

Date:

Share post:

রাজঘাটে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার দলীয় কর্মসূচি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস।সেই ধরনা কর্মসূচির দ্বিতীয়দিনে যন্তরমন্তরে মঙ্গলবার মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ান সাংসদ থেকে বিধায়করাও।

এদিনের ধরনা মঞ্চ থেকে সৌগত রায় বলেন,জব কার্ড নিয়ে কয়েক হাজার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে এসেছেন। ওরা ট্রেন বাতিল করে, বাস আটকে আমাদের আটকাতে চেয়েছিল। ওরা ৭ হাজার কোটি টাকা ১০০ দিনের কাজে বাকি রেখেছে। ওরা রাস্তা তৈরির টাকা আটকে রেখেছে।আসলে নির্বাচনে হারের কথা ভুলতে পারছে না অমিত শাহ।গরীব মানুষের টাকা আটকে আমাদের প্যাঁচে ফেলতে চাইছে। ওরা যন্তর মন্তরে আমাদের সভা আটকাতে পারেনি। মনে রাখবেন , বিজেপির নেতা মন্ত্রীদেরও বাংলায় আসতে হবে। এটাই শেষ লড়াই নয়। এটা সবে শুরু।

তিনি আরও বলেন, ভারতের যে নেতা এখন বিশ্ব নেতা হওয়ার স্বপ্ন দেখছেন, সেই মানুষটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য পুলিশে পুলিশে ছয়লাপ করে দিয়েছেন দিল্লির যন্তর মন্তর এলাকা। এখানে বাংলা থেকে যত জন মানুষ এসেছেন, তত পুলিশ এসেছে। এটা দেখে আমার গর্ব হচ্ছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...