Sunday, June 28, 2026

আগামী দিনে এই দিল্লি পুলিশকেই আমাদের স্যা.লুট করতে হবে:ফিরহাদ

Date:

Share post:

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যন্তর মন্তরে তৃণমূলের প্রতিবাদ সভা শুরু হয়েছিল।এই ধরনা চলে বিকাল ৫টা পর্যন্ত। যদিও সাধারণ মানুষের গায়ে হাত পড়লে পরিণতি ভয়ঙ্কর হবে বলে সোমবারই কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন ধরনা মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ১২ বছর আগের ইতিহাস মনে পড়ছে আমার। ১২ বছর আগেও বাংলার পুলিশ আমাদের দেখলে লাঠি নিয়ে তেড়ে আসত। আর এখন অমিত শাহের পুলিশ লাঠি নিয়ে তাড়া করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন নতুন সরকার ক্ষমতায় এসেছিল, তখন ওই পুলিশই আমাদের স্যালুট ঠুকেছিল। আমার বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিল্লিতে বদল আনবে। তার পর এই দিল্লি পুলিশকেই আমাদের স্যালুট করতে হবে। সে দিন আর বেশি আর দূরে নেই। আজ না হলে কাল হবেই।

তিনি আরও বলেন, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের দাবি আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে এসেছি।গরীব মানুষের পেটে লাথি মেরে মোদি সরকার কিছু করতে পারবে না।মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের ওপর পূর্ণ আস্থা রাখছি আমরা।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...