Saturday, March 21, 2026

“হকের দাবি দিল্লির বুকে প্রতিষ্ঠা করতেই আমাদের ধর্ণা”, যন্তরমন্তরে বললেন কাকলি

Date:

Share post:

“অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বাংলার মাটি থেকে হাজার হাজার গরিব খেটে খাওয়া মানুষ আজ দিল্লিতে এসেছেন। আর খেটে খাওয়া মানুষের হকের টাকা আত্মসাৎ করে নিজেদের জন্য অট্টালিকা বানাচ্ছেন দিল্লির বাবুরা। আমরা সেটা হতে দেবো না। হকের দাবি দিল্লির বুকে প্রতিষ্ঠা করতেই আমাদের ধর্ণা”, যন্তরমন্তরে প্রতিবাদ সভা থেকে এমনটাই বললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

এরপরই সুর চড়িয়ে দিল্লি পুলিশকে তোপ দাগেন কাকলি। তাঁর কথায়, “আমরা সোমবার রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর পদতলে বসে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। বাংলার খেটে খাওয়া গরিব মানুষের পক্ষে সওয়াল করতেই আমাদের অবস্থান ছিল। গান্ধীজি এমন আন্দোলন করতে শিখিয়েছেন। কিন্তু দিল্লির বাবুদের তা সহ্য হয়নি। পুলিশ পাঠিয়ে আমাদের সত্যাগ্রহ বানচাল করেছে। মনে রাখবেন, দিল্লি কারও পৈতৃক সম্পত্তি নয়। দিল্লি সকলের। পুরুষ পুলিশ আমাদের নিরীহ মহিলাদের গায়ে হাত দিয়েছে। আমরা ধিক্কার জানাই। পুলিশ দিয়ে আমাদের আটকানো যাবে না। বাংলার গরিব মানুষের হকের টাকা আদায় করেই ছাড়বো।”

Related articles

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...