Sunday, April 5, 2026

মুখ্যমন্ত্রীর পুজো উপহার, রাজ্যের আরও ৯ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার!

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের পরই নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে ওই বছরই দুর্গা পুজোর ঠিক আগে বাংলার দেড় কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর আর্থিক অনুদান পাঠাতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর মাত্র দু’বছরেই এই প্রকল্পের প্রাপক সংখ্যা ছাড়াচ্ছে ২ কোটির গণ্ডি। জানা গিয়েছে, সেপ্টেম্বরে যে ‘দুয়ারে সরকার’ শিবির হয়েছিল, তার মাধ্যমে এই প্রকল্পে আরও ৯ লক্ষ নতুন আবেদনকারী মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে নাম নথিভুক্ত করা নতুন এই ৯ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব দ্রুত টাকা পাঠানো শুরু হবে। এবার পুজোয় এটাই মুখ্যমন্ত্রীর তরফে অন্যতম উপহার হতে চলেছে!

আরও পড়ুনঃ অনুরাগকে চ্যালেঞ্জ ছু.ড়ে অভিষেকের মন্তব্য, সিবিআই তদন্ত হোক

বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ কোটি ৯৮ লক্ষ ৩৭ হাজার ৩১ জন সুবিধা পাচ্ছেন। নতুন করে ৯ লক্ষ যুক্ত হলে, তা ২ কোটি ছাড়াবে। একটি প্রকল্পের উপভোক্তা সংখ্যার নিরিখে লক্ষ্মীর ভান্ডার রেকর্ড সৃষ্টি করবে। অন্যদিকে,নতুন নিয়মে আবার এঁদের বয়স ৬০ পেরোলেই একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে থাকবেন এই ৯ লক্ষ উপভোক্তা।

প্রসঙ্গত, এই প্রকল্পের অধীন তফসিলি জাতি ও উপজাতির উপভোক্তারা পান প্রতি মাসে ১ হাজার টাকা, আর বাকিরা ৫০০ টাকা করে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রতি মাসে রাজ্যের কোষাগার থেকে খরচ হতো প্রায় ১০৯০ কোটি টাকা। নতুন করে ৯ লক্ষ উপভোক্তা যুক্ত হওয়ায় প্রকল্প বাবদ প্রতিমাসে আরও ৪৫ কোটি টাকা খরচ বাড়বে। অর্থাৎ, এক বছরে এই খাতে মোট খরচ গিয়ে দাঁড়াবে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকায়।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...