Saturday, April 4, 2026

দুরন্ত শতরান যশস্বীর, এশিয়ান গেমসের সেমিতে ভারত

Date:

Share post:

এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এদিন কোয়ার্টার ফাইনালে নেপালকে হারাল ২৩ রানে। শতরান যশস্বী জসওয়ালের। ৪৯ বলে শতরান করেন তিনি। শতরান করে রেকর্ড গড়লেন জশস্বী। ৩৭ রানে অপরাজিত রিঙ্কু সিং।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোওয়াড। প্রথম ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করে টিম ইন্ডিয়া। ১০০ শতরান রিঙ্কুর। ইনিংস সাজান ৭টা ছক্কা এবং ৮টা চার দিয়ে। ২৫ রান করেন অধিনায়ক রুতুরাজ। ২৫ রানে অপরাজিত শিভম দুবে। ৩৭ রানে অপরাজিত রিঙ্কু সিং। নেপালের হয়ে দুই উইকেট নেন দীপেন্দ্র সিং। একটি করে উইকেট নেন সোমপাল কামি, লামিচানে।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৯ রানেই শেষ হয়ে যায় নেপালের ইনিংস। নেপালের হয়ে সর্বোচ্চ ৩২ রান দীপেন্দ্ররের। ২৯ রান কুশল মল্লা এবং সন্দীপ জোড়ার। ভারতের হয়ে তিনটি করে উইকেট আবেশ খান এবং রবি বিষ্ণোইর। দুটি উইকেট অর্শদীপ সিং-এর। একটি উইকেট শাই কিশোরের।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...