Friday, June 26, 2026

অর্ডিন্যান্সের নিয়ম মেনে সার্চ কমিটি গঠনের দাবি প্রাক্তন উপাচার্যদের

Date:

Share post:

সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে প্রকৃত অর্থেই অর্ডিন্যান্সের নিয়ম (Rules of Ordinance) মানার দাবি তুলে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইন্দুমতি সভাগৃহে (Indumati Sabhagriha) এক প্রেস কনফারেন্সের আয়োজন করে দ্য এডুকেশনিস্ট’স ফোরাম (The Educationists Forum)। ফোরামের তরফে উপস্থিত ছিলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিমাই চন্দ্র সাহা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মনোজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। ফোরামের তরফে ওম প্রকাশ মিশ্র জানান, অর্ডিন্যান্স অনুযায়ী, সার্চ কমিটিতে পাঁচ পক্ষ থেকে নামের তালিকা থাকে। সেই পাঁচ পক্ষ হল রাজ্য সরকার, ইউজিসি, রাজ্যপাল, উচ্চশিক্ষা দফতর এবং মুখ্যমন্ত্রী। তবে বিতর্কের জেরে এবার সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করার দায়িত্ব নিয়েছে। আর সেখানে তিন পক্ষের কথা বলা হয়েছে। এর প্রতিবাদে সরব প্রাক্তন উপাচার্যরা ।

রাজ্যপালের ইচ্ছেমতো এখানে ওখানে উপাচার্য নিয়োগের বিরোধিতায় এদিন সরব হন ফোরামের সদস্যরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব একটা আইন আছে। সেই মতো আচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান আচার্য সেই আইনের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। তিনি বলেন বিধানসভায় যে অর্ডিন্যান্সের পাশ হয়ে আইন তৈরি হয়েছে সেই মতোই কাজ করতে হবে। উচ্চ শিক্ষায় কোনও খামখেলালিপনা বরদাস্ত করা হবে না। এর আগেও রাজ্যপাল যেভাবে উপাচার্য নিয়োগ করে চলেছেন তারই বিরুদ্ধাচরণ করতে দেখা গিয়েছিল প্রাক্তন উপাচার্যদের। তাঁরা বলছেন এই সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় এখন সেই দিকেই তাকিয়ে থাকবে ফোরাম।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...