Monday, April 6, 2026

স্থায়ী উপাচার্য ছাড়া ছাত্র সংসদ নি.র্বাচন অসম্ভব, হাইকোর্টে জানাল রাজ্য

Date:

Share post:

রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সপ্তাহ দুয়েক আগে পদক্ষেপ নিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারকে আদালতের নির্দেশ ছিল, গোটা রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য কোনও পদক্ষেপ না নেওয়া হয়ে থাকলে অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে। প্রতি বিশ্ববিদ্যালয় ও তার অধীনে থাকা কলেজগুলিতে দ্রুত নোটিশ দিয়ে ছাত্র সংসদ নির্বাচন করানোর নির্দেশ দেয় আদালত।মঙ্গলবার এই নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ।

এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজ্য জানিয়ে দিল স্থায়ী উপাচার্য নিয়োগ না হলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন করানো সম্ভব নয়। মঙ্গলবার এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্য জানিয়েছে, আপাতত ছাত্র নির্বাচন নির্ভর করছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরে।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, আইনত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকলে ছাত্র নির্বাচন সম্ভব নয়। কিন্তু উপাচার্য নিয়োগ নিয়ে মামলা এখন বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে উপাচার্য নিয়োগ হলে তার পরেই ছাত্র ভোট করানো সম্ভব।

প্রসঙ্গত, বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য ইতিমধ্যেই সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্যপালের প্রস্তাবিত সার্চ কমিটির পাঁচ সদস্যকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাজ্যপালের সার্চ কমিটিতে যে সদস্যরা রয়েছেন, তাঁদের চারজনই ভিনরাজ্যের এবং দু’জনের ভাবমূর্তি নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে বলে মন্তব্য করেছে বাংলার উপাচার্যদের সংগঠন এডুকেশনিস্ট ফোরাম।এই আবহে রাজ্যের বক্তব্য জানার পর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে সবাই।

 

 

 

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...