Monday, April 6, 2026

দিনভর তল্লাশির পরে ED-র হাতে গ্রেফ.তার আপ সাংসদ সঞ্জয় সিং

Date:

Share post:

ফের ED-র হাতে গ্রেফতার আরেক অবিজেপি দলের সাংসদ। বুধবার, আবগারি মামলায় দিনভর তল্লাশির পরে বিকেলে গ্রেফতার করা হল আপ সাংসদ সঞ্জয় সিং-কে (Sanjay Singh)। সকাল থেকেই তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয় রাজ্যসভার সাংসদকে।

বুধবার সকালে সাতটায় সঞ্জয়ের বাসভবনে হানা দেয় ED-র বিশাল দল। মামলার সঙ্গে জড়িত আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় চার্জশিটে আপ সাংসদের নাম উঠে এসেছে। সেই কারণেই  তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর বাড়িতে  বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। যদিও আপ সাংসদের দাবি এফআইআরের কোনও নাম ছিল না তাঁর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লোকসভা নির্বাচনের আগে সাংসদের নাম সাক্ষী হিসাবে যুক্ত করে তাঁকে হেনস্থা করছে।

আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। এমনকী জেরার মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও। এবার ইডির গ্রেফতার সঞ্জয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...