Friday, June 26, 2026

ইউএপিএ ধারায় গ্রে.ফতার নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সহ দু’জন, বি.রোধিতায় সাংবাদিকমহল

Date:

Share post:

আর্থিক অসংগতির অভিযোগ তুলে অনলাইন মিডিয়া হাউস নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল দিল্লি পুলিশ। নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ ও এডিটর-ইন-চিফ অমিত চক্রবর্তীকে ইউএপিএ ধারায় গ্রেফতার করেছে অমিত শাহের পুলিশ। তাঁদের গ্রেফতারির তীব্র বিরোধিতা ও নিন্দা করেছে দেশের বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিকদের সংগঠন।

মঙ্গলবার দিল্লিতে আচমকাই কিছু পরিচিত সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। তাঁরা প্রত্যেকেই ‘নিউজক্লিক’ নামে এক সংবাদ সংস্থার আধিকারিক ও সাংবাদিক। সূত্রের খবর, সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ইউএপিএ আইনের আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে বিভিন্ন দলে ভাগ হয়ে প্রায় ১২ জনের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ টিম। প্রায় ৪৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। এমনকী এই সূত্রে এক সাংবাদিকের খোঁজ পেতে দিল্লিতে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতেও তল্লাশি চলে। এদিনের তল্লাশিতে সাংবাদিকদের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। গ্রেফতার দুই। কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিউজক্লিকের আর্থিক অনুদান নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। চিন থেকে বেআইনি বিদেশি টাকা এই সংস্থায় আসে বলে অভিযোগ। ওয়েবসাইটের বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন শিল্পপতির মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা, ভারত এবং আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে সরকার বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর কাজ করা হয় বলে অভিযোগ কেন্দ্রের। দিল্লিতে নিউজক্লিক নামের নিউজ ওয়েবসাইট নেভিলের চিনা প্রচারের বিশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। নিউজক্লিকে সিংহমের নেটওয়ার্কের মাধ্যমে টাকা জোগান দেওয়ার অভিযোগ আনা হয়। সেই অভিযোগেই এবার গ্রেফতার, তল্লাশি ও ইউএপিএ আইনে মামলা।

আরও পড়ুন- দিল্লিতে পুলিশি হেন.স্থার প্র.তিবাদ, বৃহস্পতিবার ‘রাজভবন চলো’র ডাক অভিষেকের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...