Friday, June 26, 2026

পলায়ন! তৃণমূল প্রতিনিধিদের সাক্ষাৎ এড়িয়ে আগামিকাল উত্তরবঙ্গের প্লাবন পরিদর্শনে রাজ্যপাল

Date:

Share post:

দিল্লিতে তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়কদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ‘রাজভবন চলো’ ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু আগামিকাল, রাজভবনে থাকছেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস! (C V Ananda Bose) কেন? বন্য়া পরিস্থিতি পরিদর্শন করতে উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে বৃহস্পতিবার সারাদিন উত্তরবঙ্গেই থাকবেন রাজ্যপাল। অর্থাৎ তৃণমূলের প্রতিনিধিরা ১০০ দিনের বঞ্চিতদের চিঠি নিয়ে রাজভবনে গেলেও তাঁর দেখা পাবেন না। তাহলে কি অভিষেকদের সাক্ষাৎ এড়াতে ইচ্ছাকৃতভাবেই রাজভবন ছাড়লেন রাজ্যপাল?

মঙ্গলবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় তৃণমূলের প্রতিনিধিদের। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, হেনস্থার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার এক লক্ষ মানুষ নিয়ে রাজভবন অভিযান করবে তৃণমূল। এরপর বুধবার দিল্লি থেকে ফিরে বুধবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল। তাঁর কাছেই গিয়ে আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাব। দিল্লিতে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্থা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মিথ্যাচারের ঘটনায় রাজ্যপালের কাছে কেন্দ্রের সঙ্গে কথা বলার দাবি জানাবেন তাঁরা। একই সঙ্গে যে ৫০ লক্ষ চিঠি তাঁরা কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ ও গ্রামোন্নয়নমন্ত্রীকে দেবেন বলে নিয়ে গিয়েছিলেন, তাও রাজ্যপালকে দেওয়া হবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, রাজ্যপাল তো বাংলার সব বিষয় নিয়ে মতামত দেন। রাজ্য সরকারের কাজ নিয়ে সমালোচনা করেন। তিনি বলুন, এতগুলি মানুষকে ১০০ দিনের কাজ করিয়ে টাকা না দেওয়া কোন ধরনের ন্যায়। এ নিয়ে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল ব্যবস্থা নিন। তিনি যদি দেখা না করেন, তাহলে সেখান থেকে বেরিয়েই তাঁরা পরের পদক্ষেপ ঘোষণা করবেন বলেও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- কাশ্মীরের কুলগামে অ.ভিযান যৌথ বাহিনীর, নি.কেশ দুই জ.ঙ্গি

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...