Sunday, April 5, 2026

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানীদের বিক্ষোভ, পুড়ল তেরঙ্গা

Date:

Share post:

কানাডার(Canada) পাশাপাশি এবার খালিস্তানিদের(Khalistan) দৌরাত্ম দেখা গেল লন্ডনে(London)। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে প্রতিবাদের নামে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো একদল খালিস্তানি উগ্রবাদী। ভারতের জাতীয় পতাকায় গোমূত্র ঢালার পাশাপাশি পোড়ানো হল তেরঙ্গা। জানা গিয়েছে, খালিস্তানি জঙ্গি গুরচরণ সিংয়ের নেতৃত্বে আন্দোলনের নামে ব্রিটেনে এই ঘটনা ঘটিয়েছে ডাল খালসা নামে এক খালিস্তানি সংগঠন।

জানা গিয়েছে, ২ অক্টোবর লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানিদের এই আন্দোলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের বিরুদ্ধেও স্লোগান দেয় খালিস্তানিরা। তাঁকে গোমূত্র খেতে বলা হয়। পাশাপাশি চলতে থাকে ভারত বিরোধী স্লোগান। এই সবকিছুর মাঝেই দেশের জাতীয় পতাকায় গোমূত্র ঢেলে ধরিয়ে দেওয়া হয় আগুন। পরিস্থিতি লাগামছাড়া হতেই খালিস্তানি জঙ্গি গুরচরণ সিং ও তাঁর সাঙ্গোপাঙ্গদের সেখান থেকে সরিয়ে দেয় লন্ডন পুলিশ। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গুরচরণ সিং-এর পাশাপাশি এই জঙ্গি আন্দোলনে উপস্থিত থাকতে দেখা গিয়েছে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা পরমজিৎ সিং পাম্মাকে। এই পাম্মা খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) এর সদস্য। কানাডায় হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল এই জঙ্গি নেতা।

উল্লেখ্য, সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে এক গুরুদ্বারে প্রবেশের সময় খালিস্তানিদের তরফে আটকে দেওয়া হয়েছিল লন্ডনের ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে। সেই ঘটনার মাত্র কয়েকদিন পরেই এবার খালিস্তানি বিক্ষোভের মুখে পড়ল লন্ডনের ভারতীয় দূতাবাস। ইতিমধ্যেই এই ঘটনায় ব্রিটিশ সরকারের কাছে রিপোর্ট তলব করেছে ভারত সরকার। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...