Wednesday, June 24, 2026

সোহিনীর সফরসঙ্গী শোভন, সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের ছবি শেয়ার নায়িকার

Date:

Share post:

প্রেম আসে প্রেম যায়, তবে মুহূর্তরা অনেক ছবি তুলে ধরে সমাজমাধ্যমের (Social Media) পাতায়। সেলিব্রেটিদের জীবন নিয়ে প্রতিমুহূর্তেই তুঙ্গে থাকে চর্চা। সাম্প্রতিককালে এই তালিকায় উঠে এসেছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতে না আসতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন সোহিনী। এবার তাঁর প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Shovon Ganguly)। কিছু মাস আগেই তাঁর হৃদয়ও ভেঙেছে। এই দুই ভগ্ন মন কি তবে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে? অন্তত সোহিনীর ঘনিষ্ঠ মহল তেমনটাই মনে করছে। গত ২ অক্টোবর ছিল সোহিনীর জন্মদিন। বিশেষ সেলিব্রেশনে শহর থেকে কিছুটা দূরে পাড়ি দেন অভিনেত্রী, সঙ্গে ছিলেন প্রিয় বন্ধুরা। সেই ছবিতে সকলেই শোভনকে খুঁজেছেন। এবার সোহিনীর নতুন পোস্টে অবশেষে ধরা দিলেন গায়ক।

টলিউডে প্রেম গড়া আর ভাঙার খবর যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শোভনের প্রথম গার্ল ফ্রেন্ড ছিলেন ইমন। সেই সম্পর্ক ভেঙে গেছে বেশ কয়েক বছর হল। তারপর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম হয় গায়কের, যদিও সেটাও ভেঙেছে। এবার নায়িকা সোহিনীর সঙ্গে প্রেমের গুঞ্জন! শোভন-সোহিনীর নতুন সম্পর্কের আভাস নাকি পাচ্ছেন অনেকেই। তবে গায়ক এবং অভিনেত্রী কারও তরফ থেকেই কিছু শোনা যায়নি। কিন্তু অভিনেত্রীর জন্মদিনের ছবিতে অঙ্কিতা চক্রবর্তী এবং তাঁর স্বামী প্রান্তিক বন্দ্যোপাধ্যায় সহ বন্ধুদের মাঝে মজার ছলে পোজ দিলেন শোভন। তা হলে কি টলিপাড়ার গুঞ্জনই সত্যি?

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...