Monday, April 13, 2026

প্যারিসে লিপলকে মজে তৃণমূলের পরিচিত যুবনেতা!তোল*পাড় নেটদুনিয়া

Date:

Share post:

বাংলার গরিব বঞ্চিত মানুষের হকের টাকার দাবিতে যখন দিল্লির যন্তর মন্তরে তৃণমূলের ধর্ণা কর্মসূচি চলছিল, যখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদ, বিধায়ক, মন্ত্রীদের উপর অমিত শাহের পুলিশের নির্যাতন চলছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া পরিচিত এক তৃণমূল যুবনেতার একটি ছবিকে কেন্দ্র করে উত্তাল নেটদুনিয়া।

সৌম্য বক্সি যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, শুধু তাই নয় প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সির ছেলেও। মাস কয়েক আগে সৌম্যর বিয়ে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। উঠতি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।জানা গিয়েছে, বর্তমানে ফ্রান্সে হনিমুনে গিয়েছেন সৌম্য-সুদীপ্তা। ঝলমলে প্যারিসের বুকে দাঁড়িয়ে রয়েছে আইফেল টাওয়ার। প্রেমের শহর প্যারিসে যেখানে আইফেল টাওয়ারের ব্যাকড্রপে কাপলের চুম্বনে আবিষ্ট হওয়া একপ্রকার ‘রীতি’, সেখানেই ঠোঁটে-ঠোঁট ছুঁয়েছে সৌম্য-সুদীপ্তার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

স্বামী-স্ত্রী’র এমন ছবি অস্বাভাবিক নয়। তবে সৌম্যর ওই ছবি দেখার পর কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে অনেকের প্রশ্ন, “দল যখন বিক্ষোভে সামিল সেখানে সৌম্য ঘুরে বেড়াচ্ছেন?”

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...