Saturday, April 4, 2026

নজরে নির্বাচন! উজ্জ্বলা যোজনার গ্যাসের দামে ভর্তুকি আরও বাড়াল মোদি সরকার

Date:

Share post:

লক্ষ্য লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর চব্বিশের হাইভোল্টেজ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর মন জয়ের চেষ্টা কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt)। বুধবার উজ্জ্বলা যোজনার (Ujjwala Beneficiaries) সুবিধাভোগীদের জন্য এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) প্রতি ভর্তুকির পরিমাণ ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হল। এদিন দুপুরে মন্ত্রীসভার বৈঠকের পর এমন সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

তবে চলতি বছরের অগাস্ট মাসেই গৃহস্থালীর কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি অনুমোদন করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার আগে থেকেই উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি পেতেন। সব মিলিয়ে সিলিন্ডার প্রতি ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছিল ৪০০ টাকা। বুধবারের সিদ্ধান্তের পর, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এলপিজি সিলিন্ডার প্রতি, মোট ৫০০ টাকা করে ভর্তুকি পাবেন। উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকির টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এবার থেকে প্রতি মাসে ৫০০ টাকা পাবেন যোজনার সুবিধাভোগীরা।

গত ১ মার্চের হিসাব অনুযায়ী দেশে উজ্জ্বলা যোজনার আওতায় প্রায় ৯ কোটি গ্রাহক রয়েছেন। তবে রান্নার গ্যাসের বিপুল মূল্যবৃদ্ধি আসন্ন ৫ রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের আগে চাপের মুখে পড়তে পারে কেন্দ্র। সেই বিষয় মাথায় রেখেই গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...