Friday, June 26, 2026

বুধেও অব্যাহত বৃষ্টি! টানা বর্ষণে বঙ্গে দুর্যোগের আ.শঙ্কা

Date:

Share post:

নিম্নচাপের জেরে মঙ্গলের রাত থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বুধবার সকালেও আকাশের মুখভার। সেইসঙ্গে চলছে তুমুল বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ হাওড়া এবং নদিয়া জেলার বিক্ষিপ্ত এলাকায় আগামী ২ থেকে ৩ ঘণ্টা দফায় দফায় বৃষ্টি চলবে।

আরও পড়ুনঃ টানা বৃষ্টি ও ব্যারেজ থেকে ছাড়া জলে বি.পর্যস্ত বাংলা! বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়

আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণাতেও। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ধীর গতিতে স্থলভাগের দিকে এগোনোর কারণে বঙ্গে লক্ষ্মীবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

বুধবার আকাশ মেঘলা থাকবে। সারা দিন জুড়েই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। এর ফলে রাস্তায় যানজটের সম্ভাবনাও দেখা দিতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
এদিকে টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়ছে। অন্যদিকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসিও। এই দুইয়ের কারণে রাজ্যের অন্তত সাতজেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে নবান্ন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...