Saturday, April 4, 2026

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জনপ্রিয় লেখক জন ফস

Date:

Share post:

রসায়নের পর এবার সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা নোবেল কমিটি(Nobel Comitee)। নাটক ও গদ্যে অনন্য ভূমিকা রাখায় এবার সাহিত্যে নোবেল পুরস্কার(Nobel Prize) পেলেন নরওয়ের জনপ্রিয় লেখক জন ফস(Jon Fosse)। বৃহস্পতিবার বিকেলে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণা করে।

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, জন ফস নাটক, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, শিশু সাহিত্যে অসামান্য কৃতিত্ব রেখেছেন। এছাড়াও অনুবাদে সিদ্ধহস্ত তিনি। বিশ্বের জনপ্রিয় নাট্যকারদের একজন জন ফস। তবে গদ্য সাহিত্যেও তিনি বিপুল জনপ্রিয়। নোবেল পদকের পাশাপাশি ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) পাবেন নরওয়েজিয়ান এই লেখক। ২০২২ সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন ফরাসি নাগরিক আনি এরনো। উল্লেখ্য, প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে এবারও নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (০২ অক্টোবর) থেকে।

গত সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে হাঙ্গেরিয়ান-মার্কিন গবেষক কাতালিন কারিকো ও মার্কিন বিজ্ঞানী ড্রিউ ওয়েইজম্যানের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিস একাডেমি। মঙ্গলবার (০৩ অক্টোবর) পদার্থে নোবেল বিজয়ী হিসেবে মার্কিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, হাঙ্গেরির বিজ্ঞানী ফ্রান্ক রাউস এবং ফরাসি বিজ্ঞানী অ্যান ল’হুইলিয়ারের নাম ঘোষণা করা হয়। বুধবার (০৪ অক্টোবর) রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী হন তিন বিজ্ঞানী মুঙ্গি জি বাভেন্দি, লুই ই ব্রুস ও অ্যালেক্সেই আই আকিমভ। আগামীকাল শুক্রবার (০৬ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম জানা যাবে। দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...