Monday, April 6, 2026

ভোটে যত্রতত্র টাকা খরচ নয়, ক.ড়া নির্দেশ নির্বাচন কমিশনারের

Date:

Share post:

সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে ভোটে টাকা বিলোনো এবং ক্ষয়রাতি বিতরণ রুখতে কড়া ব্যবস্থা নেওয়া কথা বললেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার(Rajiv Kumar, National Election Commission)। বুধবার তেলেঙ্গানা সফরে তিনি বার্তা দেন, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে এজেন্সি এবং পুলিশকে সক্রিয়ভাবে কাজে লাগানো হবে। রুখতে হবে ভোটে টাকার দাপট ও ক্ষয়রাতি।

আগামী ডিসেম্বর মাসে তেলেঙ্গানায় ভোট। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে ১৭ সদস্যের দল নিয়ে সেখানে পৌঁছন নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর কথায় বলেন, “টাকা বিলোনো-ক্ষয়রাতি বিতরণ আমাদের বিশেষ ব়্যাডারে থাকবে। এজেন্সিগুলি কাজ না করলে তাদের সক্রিয় করতে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে অনলাইনে আর্থিক লেনদেনের বিষয়ে নজর রাখতে বলা হবে ব্যাঙ্কগুলিকে।

পাশাপাশি রাজনৈতিক দলগুলিও জানিয়েছে, তেলেঙ্গানার নির্বাচন যাতে আর্থিক প্রলোভনমুক্ত হয় তা কমিশন যেনো অবশ্যই দেখে। তেলেঙ্গানা সম্পর্কে যেকথা বলেছেন রাজীব কুমার বলেছেন তা আদতে সব রাজ্য অর্থাৎ আগামিদিনে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন সেই সব ক্ষেত্রেই প্রযোজ্য। এর আগে একাধিকবার গেরুয়া শিবির ভোটে টাকা বিলোয় বলে বহুবার অভিযোগ করেছেন বিরোধীরা। এসব দিক খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজীব কুমার।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...