Tuesday, June 23, 2026

সিরিয়ায় সেনার প্রশিক্ষণ শিবিরে ড্রোন হা.মলা! নিহ.ত শতাধিক

Date:

Share post:

সেনার প্রধান প্রশিক্ষণ শিবিরে ড্রোন হামলা! বৃহস্পতিবার বিকেলে সিরিয়ার হোমস শহরে সেনা অ্যাকাডেমিতে এই ড্রোন হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দু’শোর বেশি। এখনও কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুনঃ সিরিয়ার সেনাবাহিনীর উপর বারবার আই.সিস হা.মলা, মৃ.ত অন্তত ২৩
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, হামলার সময় ওই সেনা অ্যাকাডেমিতে সদ্য প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের ‘গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠান চলছিল। সেখানে উচ্চপদস্থ সেনাকর্তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যেরাও হাজির ছিলেন। তাঁদেরও অনেকে নিহত হয়েছেন। সেই তালিকায় নারী ও শিশু রয়েছে। তবে সিরিয়া পরিস্থিতি সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর দাবি, হামলায় নিহতের সংখ্যা ১০০-র অনেক’টাই বেশি।
শুক্রবার সিরিয়া সেনার অভিযোগ, সেনা অ্যাকাডেমিতে হামলায় আন্তর্জাতিক শক্তির মদত রয়েছে। এমনকি, আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার মদতেপুষ্ট বিদ্রোহীরাই ড্রোনের ঝাঁক পাঠিয়ে এই হামলা চালিয়েছে বলে বিস্ফোরক ইঙ্গিত করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...