Thursday, June 25, 2026

সেন্সর বোর্ডে দু.র্নীতির তদ.ন্তভার সিবিআই-এর হাতে

Date:

Share post:

সেন্সের বোর্ডের (CBFC) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন দক্ষিণ অভিনেতা (South Indian Actor)। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করে নায়ক বিশাল (Vishal) দাবি করেন, তাঁর নতুন ছবির হিন্দি সংস্করণের ছাড়পত্র পেতে সেন্সর বোর্ডের (CBFC) মুম্বই শাখার আধিকারিকদের তাঁকে মোটা টাকা ঘুষ দিতে হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর বলিউড থেকেও একাধিক অভিযোগ উঠে আসছিল। এবার সেই দুর্নীতির তদন্তভার নিল সিবিআই। তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও খবর।

‘মার্ক অ্যান্টনি’ নামে এক তামিল ছবির সেন্সর ছাড়পত্রের জন্য বিশালকে নাকি মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা দিতে হয়েছে। সমাজমাধ্যমে এই বিস্ফোরক অভিযোগ করেন অভিনেতা। অভিযোগ পত্রে মার্লিন মানেগা, রাজন এম এবং জিজা রামদাস নামে তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুম্বইয়ের চারটি ঠিকানায় অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। ২৬ সেপ্টেম্বর বিশাল অভিনীত ছবিটিকে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড।CBI এর দাবি, অভিযুক্তদের মধ্যে এক জন দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬ লক্ষ ৫৪ হাজার টাকা ঘুষ হিসাবে নেয়। এবং কিছু সময়ের মধ্যেই প্রায় পুরো টাকাটাই তুলে নেওয়া হয়। প্রায় ৭ লক্ষ টাকার বিনিময়ে ছবিকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা হয় বলেই তদন্তে উঠে আসছে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...