Monday, April 6, 2026

হ.ড়পা বানে বি.পর্যস্ত সিকিমকে ৪৫ কোটি টাকা সাহায্য কেন্দ্রের

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত সিকিম। এই পরিস্থিতিতে সিকিমের বিপর্যয় খাতে প্রায় ৪৫ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্রের মোদি সরকার। পাশাপাশি সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে আশ্বাস দিয়েছেন সবরকম সাহায্যের।

মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বানের পাশাপাশি, সিকিমে দেখা গেছে কাদার স্রোত। সেই স্রোতে ভেসে গেছে বহু বাড়িঘর, দোকানপাট। যার নীচে বহু মানুষ চাপা পড়ে আছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। শুধু সাধারণ মানুষের বাড়িঘর নয়, সেনা ছাউনিতেও ঢুকে পড়েছে জল। নিখোঁজ সেনারাও। সবমিলিয়ে সিকিমের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই পরিস্থিতিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধাররার্যে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এই চরম পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা তহবিলে রাজ্যের বরাদ্দ টাকা আগাম মঞ্জুর করল কেন্দ্র। কেন্দ্রের তরফে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সবরকম সাহায্য করা হবে। সাধারণ মানুষের কাছে যাতে যথাযথ ত্রাণ পৌঁছে দেওয়া যায় সেদিকে নজর রাখার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন- অভিষেকের ভ.য়ে পালিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল, ক.টাক্ষ কুণালের

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...