Saturday, June 27, 2026

সম্পত্তি নিয়ে ‘মি.থ্যা ভাষণ’, বিজেপি রাজ্য সভাপতিকে আইনি নোটিশ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

আগেই ঘোষণা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। সেইমতোই কালনা মহকুমা আদালতের মাধ্যমে সুকান্ত মজুমদারকে আইনি নোটিস ধরালেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ।

কাটোয়ার পানুহাটে দলের ‘জনসম্পর্ক’ সভায় বক্তব্য পেশ করতে এসে সুকান্তবাবু কালনা ও কাটোয়ার তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে নাম করে নানা অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন। দেবপ্রসাদবাবু বলেন, ‘৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। না দিলে মামলা করা হবে।’ তিনি বলেন, ‘কাটোয়ার সভা থেকে উনি আমাকে ঘুমের ওষুধের ডোজ বাড়ানোর পরামর্শ দেন। জানেনই না যে আমাকে ঘুমের ওষুধ খেতে হয় না। আমি ওঁরই ঘুম ছুটিয়ে দেব। কালনা কোর্টে টেনে আনব। বুঝিয়ে দেব কত ধানে কত চাল।’

কালনার পুরপ্রধান থাকাকালীন কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন বলে দেবপ্রসাদবাবুর বিরুদ্ধে অভিযোগ তোলেন সুকান্তবাবু। সেইসঙ্গে এক তৃণমূল কাউন্সিলারের স্বামীর অস্বাভাবিক মৃত্যুর পিছনেও দেবপ্রসাদবাবুর ভূমিকা’র দিকে আঙুল তুলে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআইয়ের দ্বারস্থ হওয়ার কথাও বলেন। এইসব অভিযোগের উত্তরে দেবপ্রসাদবাবু বলেন, ‘উনি আমার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি করার অভিযোগ তুলেছেন। এটা ওঁকেই প্রমাণ করতে হবে।’ কাটোয়ার তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধেও নাম করে আক্রমণ করেন সুকান্তবাবু। রবীন্দ্রনাথবাবু তাতে আমল না দিয়ে বলেন, ‘ওঁর কথার কী দাম আছে? বিজেপি আর ওদের নেতাদের বাংলার মানুষ আগেই প্রত্যাখ্যান করেছে। ওঁর অভিযোগের জবাব দেব জনতার আদালতে প্রকাশ্য সভায়।’ স্বপনবাবু জানান, ‘সামনে লোকসভা ভোট। তাই মিথ্যা অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টা করছেন। লাভ নেই, শূন্য হাতেই ফিরতে হবে।’

আরও পড়ুন- ডেঙ্গি আক্রান্ত গিল, অজিদের বিরুদ্ধে রোহিতের ওপেনিং পার্টনার কে?

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...