Saturday, April 4, 2026

বল ভেবে খেলতে গিয়ে বি.স্ফোরণ, দত্তপুকুরের ঘটনায় জ.খম ৫

Date:

Share post:

ফের বোমা বিস্ফোরণ (Bomb blast) উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (Duttapukur)। শুক্রবার দুপুরে গ্রামবাসীরা যখন স্থানীয় মসজিদে নামাজ পড়ছিলেন তখন একটি ডোবার ধারে বালতির ভিতর গোল মতো কিছু একটা দেখতে পায় শিশু কিশোরের দল। তা নিয়ে খেলতে গিয়ে আচমকাই বিস্ফোরণ (Blast) ঘটে। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে স্থানীয় ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

স্থানীয়রা বলছেন, ওখানে যে বোমা থাকতে পারে সেটা তাঁরা আন্দাজ করতে পারেননি। কে বা কারা ওখানে বোমা মজুদ রেখেছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। যাঁরা জখম হয়েছেন তাঁদের প্রত্যেকেরই বয়স আট থেকে পনেরোর মধ্যে। সকলের অবস্থাই যথেষ্ট আশঙ্কাজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। দোষীদের প্রকৃত শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...